ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে সংবাদ সম্মেলন


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ৩:১৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১টায় গফরগাঁও প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. জহিরুল কবির, যুগ্ম-আহ্বায়ক মো. আবু নাঈম সালেহ আহমেদ, মো. শামসুল হুদা, মোছা. মাহমুদা আক্তার সুমনা, ডিএম মাজহারুল আলম প্রমুখ।
 
অন্যদের মধ্যে সদস্য সচিব মো. খোদাদাদ হোসাইন সিদ্দিকী, মো. আমিনুল ইসলাম, সদস্য রুহুল আমিন ফকির, মো. আতাউর রহমান দিদারসহ ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের শিক্ষক নেতৃবৃন্দ।
 
সংবাদ সম্মেলনে বক্তারা প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদয় অনুগ্রহ কামনা করে তাদের যৌক্তিক দাবি তুলে ধরে বলেন, দেশে স্নাতক পাস যোগ্যতায় বিভিন্ন পেশায় ১০ম গ্রেডে বেতন পাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষকদের নিয়োগ স্নাতক হলেও বেতন গ্রেড ১৩তম। তাই অচিরেই গ্রেড বৈষম্য নিরসন করে জাতি গড়ার কারিগরদের যথাযথ মর্যাদা দিতে জোর দাবি করেন তারা।
 
বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি। মাথাপিছু আয় ২০১৫ সালের তুলনায় বেড়েছে প্রায় দ্বিগুণ। অথচ সহকারী শিক্ষকদের বেতন তেমনটা বাড়েনি। এমতাবস্থায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। তাই মাননীয় প্রধানমন্ত্রী সদয় অনুগ্রহ কামনা করে ১০ম গ্রেড বাস্তবায়ন করতে দাবি করেন তারা।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ