ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে সন্তান কোলে বউয়ের স্বীকৃতি পেতে শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে সাবেত্রী


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ৩:২৫
নওগাঁর সাপাহারে আড়াই মাস যাবৎ স্ত্রী ও বৌমার স্বীকৃতি পেতে শ্বশুরবাড়ির দরজায় সন্তান কোলে নিয়ে দঁড়িয়ে মানবেতর জীবনযাপন করছেন সাবেত্রী (৩৪) নামে এক গৃহবধূ। ওই গৃহবধূ পার্শ্ববর্তী পোরশা উপজেলার ডাহুকী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত জয়লাল সরদারের মেয়ে।
 
ঘটনার ভিকটিম সাবেত্রীর কাছ থেকে জানা গেছে, বিগত দিনে তিনি ব্র্যাকে চাকরি করতেন। এ সময় সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর হিন্দুপাড়ার বীরেন চন্দ্র পালের ছেলে চন্দন পালের সাথে তার সাক্ষাৎ হয়, এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চন্দন পালও বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করার সুবাদে চলতে থাকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বেশ কিছুদিন প্রেম করার পর ২০১৯ সালে তাদের হিন্দু ধর্মমতে প্রথমে রেজিস্ট্রি এবং পরে ঠাকুর দিয়ে বিয়ে সম্পন্ন হয়। তখন নতুন অবস্থায় চতুর চন্দন পাল তার স্ত্রীকে গ্রামের বাড়ি নিশ্চিন্তপুরে নিয়ে এলে গ্রামবাসী ও পিতামাতার নিকট স্বামী-স্ত্রীর পরিচয় গোপন রাখতেন। এমতাবস্থায় বাইরেই চলতে থাকে তাদের সংসার।
 
সংসার চলা অবস্থায় গ্রামের বাড়িতে বাড়ি করার জন্য স্ত্রী সাবেত্রীকে কিছু টাকার জন্য চাপ প্রয়োগ করে স্বামী চন্দন পাল। স্বামীর আবদার মেটাতে স্ত্রী সাবেত্রীর জমানো আড়াই লাখ টাকা ব্যাংক চেকের মাধ্যমে তিনি তার স্বামীকে প্রদান করেন। এরপর তাদের সংসার আলো করে কোলজুড়ে জম্ম নেয় এক কন্যাসন্তান। বর্তমানে কন্যাসন্তানের বয়স ৮ মাস বলে জানিয়েছেন সাবেত্রী। কিন্তু হঠাৎ করে আড়াই মাস পূর্বে তার স্বামী চন্দন পাল বদলগাছি উপজেলায় থাকা অবস্থায় তাকে ভাড়া বাড়িতে রেখে গ্রামের বাড়ী নিশ্চিন্তপুরে বেড়াতে এসে আর ফেরত যায়নি। স্বামী ফিরে না আসায় সাবেত্রী একদিন স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। স্বামীর বাড়ির দরজায় আসতেই তার শ্বশুর-শাশুড়ি দরজা বন্ধ করে ছেলেকে অন্য দরজা দিয়ে বাড়ি হতে বের করে দেন এবং সাবেত্রীকে বাসায় প্রবেশ করতে বাধা প্রদান করেন।
 
ছেলের স্ত্রী ও বৌমার স্বীকৃতি পেতে এভাবে বেশ কয়েকদিন স্বামী-শ্বশুরের বাড়ির দরজায় দাঁড়িয়ে অপেক্ষমাণ অবস্থায় থাকলেও মন গলেনি পাষণ্ড শ্বশুর-শাশুড়ির। অবশেষে সাবেত্রী ফিরে যান নিজ গন্তব্যে। এরপর হতে স্বামী পলাতক থাকায় মাঝেমধ্যে সাবেত্রী শ্বশুরবাড়িতে অবস্থানের জন্য এলে সাথে সাথে বাড়ির দরজা বন্ধ করে বাড়ি হতে বেরিয়ে যান শ্বশুর বীরেন ও শাশুড়ি। বর্তমানে প্রায় এক সপ্তাহ ধরে সাবেত্রী নিশ্চিন্তপুর গ্রামের ওই বাড়ীর দরজায় দাঁড়িয়ে অপেক্ষমাণ অবস্থায় থাকলেও শ্বশুর-শাশুড়ির বাধার মুখে কিছুতেই সে বাসায় প্রবেশ করতে পারছেন না।
 
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিন ওই গ্রামে বীরেন চন্দ্র পালের বাড়িতে গেলে বাড়ির দরজার সামনে সন্তান কোলে দঁড়িয়ে থাকতে দেখা যায় সাবেত্রীকে। এ সময় বাড়ির মেইন গেটে তালাবদ্ধ অবস্থায় থাকতেও দেখা যায়। সংশ্লিষ্ট  ইউপি চেয়ারম্যান আগামী শুক্রবার এ বিষয়ে বৈঠক করবেন বলে সাবেত্রী জানান। চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
 
তবে এ পর্যন্ত সাবেত্রী কোনো আইনের আশ্রয় নেননি বলেও জানান। কবে স্ত্রী ও বৌমার স্বীকৃতি পাবেন সাবেত্রী- এ প্রশ্ন এখন সাবেত্রীসহ কৌতূহলী গ্রামবাসীর।
 
এ বিষয়ে কথা বলার জন্য চন্দন পালের বাবা বীরেন চন্দ্র পালের সাথে সাক্ষাৎ করার চেষ্ট করে তাকে পাওয়া যায়নি, এমনকি তার মুঠোফোনটিও বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। এছাড়া সাবেত্রীর স্বামী চন্দন পালের ফোনটিও বন্ধ থাকায় তার সাথেও কথা বলা যায়নি।
 
সংশ্লিষ্ট ইউপি চেয়াম্যান জানান, আগামী ৪ মার্চ শুক্রবার চন্দন পাল বিষয়টি নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে আসবে, এমন কথা দিয়েছেন বলে চেযারম্যান জানান।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি