ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় বীমা দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ‘বীমায় সুরক্ষিত থাকলে-এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মার্চ সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় বীমা সংস্থার সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, বীমায় সর্বোচ্চ লভ্যাংশ প্রদানকারী সংস্থা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ধামইরহাট এরিয়ার এজিএম মো. শাজাহান আলী, কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোসা কবিতা বানু, গোলাম রব্বানী, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ধামইরহাট এরিয়ার এজিএম আবুল বয়ান মো. আব্দুর জাহের, কর্মকর্তা ফারুক হোসেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান, কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ধামইরহাট এরিয়ার এজিএম ও শাখা ব্যবস্থাপক মো. শাজাহান আলী জানান, আমাদের সংস্থা ধামইরহাট উপজেলায় ২০০৪ সাল থেকে অধ্যাবধি সুনামের সহিত ও সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে যাচ্ছে। এ পর্যন্ত ৫ শতাধিক গ্রাহকের মাঝে বীমার মেয়াদোত্তীর্ণের ২ কোটির অধিক টাকার চেক প্রদান করা হয়েছে। এ শাখায় ১০ লাখ টাকার বীমা অংকে প্রতিদিন গ্রাহকগণ হিসাব খুলছেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন