ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

স্কুলছাত্রী অপহরণের মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য গ্রেফতার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ১১:৫৪

রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্রী অপহরণ মামলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন পাংশার বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম জামরল ইসলাম মণ্ডল (৪৯)। তিনি বাহাদুরপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের সিরাজুর ইসলাম মণ্ডলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। অন্যদিকে ভুক্তভোগী সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী।

বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় গত সোমবার ওই ছাত্রীর বাবা বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার সকালে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত