ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে সুদের টাকা না পেয়ে ঋণগ্রহীতার ১৩ বছরের মেয়েকে বিয়ে করল ৫৫ বছর বয়সী সিরাজ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ২:৬
টাঙ্গাইলে সুদের টাকা না পাওয়ায় ঋণগ্রহীতার ১৩ বছরের মেয়েকে বিয়ে করার অভিযোগ উঠেছে সদর উপজেলার চিলাবাড়ি এলাকার সুদের কারবারি ৫৫ বছর বয়সী সিরাজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের রাঙ্গাচিরা এলাকায়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে সিরাজুল ইসলামের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন রাঙ্গারচিরা গ্রামের ইউসুফ। পরর্বতীতে টাকা পরিশোধ করতে না পারায় স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় সিরাজুল ইসলাম ঋণগ্রহীতা ইউসুফের ১৩ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন। গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে বিয়ের রেজিস্ট্রি করেন স্থানীয় কাজী আমিরুল ইসলাম। সিরাজের পূর্বের স্ত্রী ও কলেজ পড়ুয়া সন্তানও রয়েছে।  
 
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোলাইমান মণ্ডল বলেন, আমি ঘটনাটি পরে জানতে পেরেছি। তাৎক্ষণিক বিষয়টি জানলে এমন ঘটনা ঘটতে দিতাম না। মেয়ের মায়ের সাথে কথা বলে জানতে পেরেছি অভাব-অনটনের কারণেই এত বেশি বয়সী সিরাজের সাথে মেয়ের বিয়ে দিয়েছেন। 
 
সিরাজুল ইসলাম বলেন, ইসলামী শরীয়তে কোনো নিষেধ নেই। ৮০ বছরের বুড়োও ১২ বছরের মেয়েকে বিয়ে করতে পারবে। তাহলে আমি পারব না কেন? আমার বড় বউ অসুস্থ থাকে, তাই পরিবারের মত নিয়েই প্রস্তাবের মাধ্যমে বিয়ে করেছি। মেয়েটির পরিবারকে সুদের টাকার জন্য চাপ প্রয়োগ করে বিয়ে করার কথাটি অস্বীকার করেন তিনি।
 
কাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সুদের টাকার জন্য চাপ দিয়ে বিয়ে করেছেন কি-না তা আমার জানা নেই। তবে অভাব-অনটনের কারণে পরিবার মেয়েটির বিয়ে দিয়েছে বলে স্থানীয় মেম্বার আমাকে জানিয়েছেন।
 
এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। বিষয়টি এখন জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার