ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে ৪০০ মুকুলধারী আমগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ৪:২১
নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে এক আমচাষির লিজ নেয়া তিন বিঘা জমির মুকুলধারী প্রায় ৪০০ আমগাছ কেটে অপুরণীয় ক্ষতি করেছে দুর্বৃত্তর দল। মঙ্গলবার (১ মার্চ) রাতের কোনো এক সময় উপজেলার পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের জনৈক আবুল কাশেমের আমবাগানে ঘটনাটি ঘটে।
 
আমচাষি কাশেম জানান, জানামতে আমার কোনো শত্রু নেই। আমের মৌসুম শুরুর প্রাক্কালে কে আমার এ ধরনের ক্ষতি করেছে তা বুঝতে পারছি না।
 
জানা গেছে, তিন বছর পূর্বে গ্রামের খেটে খাওয়া কৃষক কাশেম জনৈক ব্যক্তির নিকট হতে এই তিন বিঘা জমি লিজ নিয়ে তাতে আমবাগন তৈরি করেন। জমি হতে কোনো মুনাফা না পেয়ে দুই বছরের কিস্তির টাকা জমির মালিককে পরিশোধ করেছেন। এবার প্রথম গাছে আম পাওয়া যেত, মুকুলও এসেছিল গাছ ভরে। আবহাওয়া অনুকুলে থাকলে ওই জমি হতে এবারে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার আম তিনি পেতেন বলে আশা করেছিলেন। কিন্তু শুরুতে এসেই কে যেন তার এতবড় সর্বনাশ করে বসল। বর্তমানে বাগানে কাটা আমগাছগুলো দেখে কাশেম হাহুতাশ করছেন। 
 
এ বিষয়ে দুপুরের দিকে স্থানীয় থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি