ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল জেলা পুলিশের অগ্নিনির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২-৩-২০২২ বিকাল ৫:২১
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে অগ্নিনির্বাপণ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল। অগ্নিনির্বাপণ কর্মশালা ও মহড়ার সহযোগিতায় ছিলেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ এবং তার নেতৃত্বে ৯ সদস্যের একটি টিম।
 
কর্মশালায় অগ্নিকাণ্ড সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞানার্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান যুগে পুলিশ সদস্যদের বহুমুখী বিষয়ে জ্ঞানার্জনের জন্য পরামর্শ প্রদান করেন।
 
কর্মশালায় অগ্নিনির্বাপক (Fire Extinguisher) যন্ত্রের ব্যবহার, পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেয়ার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য অগ্নিকাণ্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে-কলমে শেখানো হয়।
 
এ সময় আরআই পুলিশ লাইনস টাঙ্গাইলসহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার