শ্রীপুরে ফ্ল্যাটের আগুনে মা-মেয়ে দগ্ধ
গাজীপুরের শ্রীপুরে ফ্ল্যাটে লাগা আগুনে মা-মেয়ে ৫০ ভাগের বেশি দগ্ধ হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই ভবনের পাঁচ তলার ফ্ল্যাটের বাসিন্দা গৃহবধূ সোনিয়া জান্নাত (২৫) ও তার শিশু কন্যা হুমাসা জান্নাত (২)। তাদেরকে মাওনা চৌরাস্তা আল হেরা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেডিক্যাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ূন কবির জানান, প্রাথমিক চিকিৎসার পর দগ্ধদের শেষে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আগুনে মায়ের ৫০ শতাংশ ও শিশুর ৬০ শতাংশ পুড়ে গেছে।
বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানান, তাঁর ভবনের পাঁচতলার ফ্ল্যাটে বেলা সাড়ে ১১টার দিকে বিকট শব্দে আগুন লাগে। তাৎক্ষণিক নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। গোলাম মোস্তফা নামে একজন পোশাক কর্মকর্তা ওই ফ্ল্যাটে সপরিবারে থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার কাফিলাবাগ গ্রামে। দগ্ধদের চিকিৎসার জন্য স্থানীয় আল হেরা মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রায়হান জানান, ফ্ল্যাট ও আশপাশের লোকজন নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
এমএসএম / এমএসএম
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত