ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে একেএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সম্মাননা প্রদান


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ১১:২৯
পটুয়াখালীতে একেএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছালাম স্যারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও একেএম কলেজ পরিচালনা কমিটির সভাপতি  অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন,  বর্তমান সরকার শিক্ষা বান্ধব বলেই দেশের সকল উপজেলায় একটি করে কলেজ ও একটি করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে  সরকারী করে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারী করনে উপজেলা সমূহে শিক্ষার সুযোগ হয়েছে।  এছাড়া বর্তমান সরকার  গুনগত শিক্ষার মানোন্নয়নে সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন করছেন,  শিক্ষকদের বিভিন্ন দাবী বাস্তবায়ন করছেন সরকার। একেএম কলেজ সরকারী হলে এলাকার ছেলে মেয়েরা যেমন সুযোগ পাবে৷ তেমনি শিক্ষকরাও আর্থিকভাবে  সুবিধা পাবেন। একেএম কলেজ সরকারী করনে আমাদের  ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
তিনি বুধবার একেএম কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছালাম স্যার অবসরে যাওয়ায় তাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নবাগত উপাধ্যক্ষ আ.ন.ম সাইফুদ্দিন শাহিনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক স্বপন কুমার খাসকেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ এসমাইল মৃধা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা৷  সাবেক অধ্যক্ষ আঃ আজিজ, সহকারী  অধ্যাপক গৌতম কুমার দাস, মোঃ খলিলুর রহমান, জহিরুল ইসলাম, নাসিমা শাহিন,  শিক্ষক পরিষদের সচিব মোঃ শফিউল বশার, প্রভাষক গৌরি মালাকার, হকতুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন দুলাল, শিক্ষার্থী মোঃ নাসির উদ্দিন, মারিয়া জাহান এশা প্রমুখ। 
বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছালাম স্যারকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মানপত্র প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা