সাপাহার সীমান্তে নিজের অস্ত্র বুকে ঠেকিয়ে এক বিজিবি সদস্যের আত্নহত্যা
নওগাঁর সাপাহার সীমান্তে এক বিজিবি সদস্য নিজের নিকট থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে নিজে নিজেই আত্নহত্যা করেছে। আত্নহত্যাকারী বিজিবি সদস্য সাপাহার উপজেলার সুন্দরইল বিওপির সিপাহী তানভীর (২৬) বলে জানা গেছে।
বিভিন্ন বিজিবি সদস্য ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই সিপাহী সকলের অজান্তে ক্যাম্প অভ্যন্তরে নিজের নিকট থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্র্যাগার চাপিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ঘটনা জানতে পেরে সকাল ৭টার দিকে অন্যান্য সদ্যস্যরা আহত তানভীরকে সাপাহার হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে তাদের গাড়ীতে তুলে হাসপাতাল ত্যাগ করে। রাস্তায় কিছু দুর যাবার পর তানভীরের অবস্থা বেগতিক দেখে বিজিবি সদস্যরা পুনরায় তাকে সাপাহার হাসপাতালে নিয়ে আসে। এর পর কর্তব্যরত চিকিৎসক ডা: আবু হানিফ তাকে দেখে মৃত ঘোষনা করে।
স্থানীয় থানায় বিষয়টি জানলে থানা পুলিশ হাপাতাল চত্ত্বরে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। ঘটনার বিষয়ে নওগাঁ ১৬বিজিবি অধিনায়ক লে:কর্ণেল আসাদ এর সাথে কথা বললে বিষয়টি তাদের ইন্টারনাল বিষয় এ ব্যাপারে কোন নিউজ করা যাবেনা বলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানিয়ে দেন। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমানের সাথে কথা হলে এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আত্নহত্যাকারী সিপাহী তানভীর নড়াইল জেলার শেখ আরজুনুর এর ছেলে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied