ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ২:১৫
ভোলার লালমোহনে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রদেয় সেবার তথ্য তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান। 
 
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যোগদানকারী ৯ জন ডাক্তারকে ফুল দিয়ে বরণ করেন অতিথিরা। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, ইসিজি থাকলেও সংশ্লিষ্ট টেকনিশিয়ান না থাকায় সাধারণ রোগীদের সেবা বঞ্চিত হওয়া, স্বাস্থ্য কর্মকর্তার অনুপস্থিতি, জরুরি বিভাগসহ পুরো কমপ্লেক্সে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকাসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন রাজনৈতিক, সামজিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা। পরে এসব বিষয় সমাধানের আশ্বাস দেন ভোলা জেলা সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও ইউনিয়ন পর্যায়ে সেবাদানকারী সিএইচসিপিগণ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত