বিশ্ব বন্যপ্রানী দিবস উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা
বিশ্ব বন্যপ্রানী দিবস উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে উপকূলীয় বন বিভাগ। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টায় পটুয়াখালী সার্কিট হাউসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা প্রশাসকের দরবার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগ্রোফরেস্টি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আলমগীর কবির।
তিনি বলেন, বিশ্বব্যাংকের আর্থিক ও আইইউসিএনের কারিগরি সহযোগিতায় বন অধিদপ্তর ২০১৫ সালে 'রেড লিস্ট অব বাংলাদেশ' প্রকাশ করে। রেড লিস্ট থেকে দেখা যাচ্ছে মিঠাপানির ২৬৬ প্রজাতির মাছের মধ্যে ৫৪ প্রজাতি, ২২ প্রজাতির উভচরের মধ্যে ৮ প্রজাতি, ১২৭ প্রজাতির সরীসৃপের মধ্যে ৬৩ প্রজাতি, ৬২৮ প্রজাতির পাখির মধ্যে ৪৭ প্রজাতি ১১৩ প্রজাতির স্তন্যপায়ীর মধ্যে ৪৩ প্রজাতির বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব প্রানিকুলকে রক্ষা করার জন্য আমাদের এখনই সচেতন হওয়া দরকার।
অন্যানের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, পটুয়াখালী পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অফিসার ইনচার্জ খন্দকার ফেরদৌস আহম্মেদ, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।
পরে এনিমেল লাভার্সের ২০ স্বেচ্ছাসেবককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied