বালুখেকোদের দখলে দৌলতদিয়ায় পদ্মার বুক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একাধিক জায়গায় ফসলি জমি ও নদীর পাড়ে চলছে মাটি ও বালু বিক্রির উৎসব। প্রশাসনের সামনে দিয়েই চলছে মাটি ও বালুর রমরমা ব্যবসা। দেখার কেউ নেই বলছেন নদীপাড়ের সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পাশে প্রভাবশালী একটি মহল ভেকু দিয়ে অবাধে প্রতিনিয়ত খনন করে বালু বিক্রি করে যাচ্ছে। প্রতিদিন ড্রাম ট্রাক দিয়ে ২০০ গাড়ি বালু বিক্রি করছে। তার দাম ৩ থেকে ৪ লাখ টাকা। এতে হুমকির মুখে রয়েছে ৭নং ফেরিঘাট। আর ভাঙন আতংকে রয়েছেন নদীপাড়ের সাধারণ মানুষ।
এদিকে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় নদীর পাড়ে চলছে মাটি কাটার উৎসব। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মা নদীর ভাঙন আর শুকনা মৌসুমে ভেকু দিয়ে মাটি খনন করার উৎসব চলে। খননকৃত মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায় এবং ভরাট কাজে। প্রতিদিন শত শত ট্রাক বালু ও মাটি খনন করে বিক্রি করছে প্রভাবশালী একটি মহল।
নদীপাড়ের একাধিক ব্যক্তির অভিযোগ, মাঝেমধ্যে অভিযান পরিচালিত হলে কিছুদিনের জন্য বন্ধ থাকে। কিছুদিন যেতে না যেতেই চালু হয়ে যায় মাটি ও বালুর ব্যবসা। মাটি কাটার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় বিভিন্ন মহল নিয়ন্ত্রণ করে বিক্রি করছে মাটি ও বালু। তাদের কিছু বলতে গেলেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। প্রভাবশালীদের ভয়ে প্রশাসনের কাছে অভিযোগ পর্যন্ত দিতে ভয় পায় ভুক্তভোগী পরিবারগুলো।
এদিকে গোয়ালন্দে কয়েকটি স্থানে ভেকু দিয়ে ব্যক্তিমালিকানাধীন ফসলি জমির মাটি খনন করে মাটি বিক্রি করা হচ্ছে। এতে অনেকের পাশের ফসলি জমি ভেঙে যাচ্ছে, করতে হচ্ছে মারামারি। বাধ্য হচ্ছে প্রভাবশালীদের কাছে অল্প মূল্যে বিক্রি করতে হচ্ছে। এ বিষয়ে প্রতিকার চান ভুক্তভোগীরা।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থাকি। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করা হচ্ছে। এ বিষয়ে অভিযানে যাচ্ছিলাম, এখনই ব্যবস্থা নিচ্ছি।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied