ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৪ শ্রমিক আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ৪:২৬
টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৮টি ড্রেজার মেশিন ধ্বংস ও প্রায় তিন কিলোমিটার এলাকায় বালু পরিবহনের পাইপলাইন নষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে বালু উত্তোলনের সাথে জড়িত ৪ শ্রমিককে আটক করে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পাথাইলকান্দি ও বাঁশী এলাকার এলেংজানী নদী এবং পৌলী নদীতে অবৈধ বালু উত্তোলনের জন্য দায়ী ড্রেজার মেশিন ও পাইপলাইন উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন।
 
এ সময় তিনি ১৮টি ড্রেজার মেশিন বাজেয়াপ্ত ও প্রায় তিন কিলোমিটার বালু পরিবহনের পাইপলাইন তাৎক্ষণিক নষ্ট করে বালু উত্তোলনের সাথে জড়িত ৪ শ্রমিককে আটক করে তিন দিন করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন। দণ্ডপ্রাপ্তরা হলে‍া- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বেলাল মিয়া (৪৫), একই এলাকার শাজাহান আলীর ছেলে ইকবাল মিয়া (২২), নাজমুল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩৩) এবং লাল মিয়ার ছেলে হামিদ (২০)। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মধ্যদিয়ে নদীর দুই পাড়ের মানুষের ফসলি জমিসহ বাড়ি-ঘর ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলার পাথাইলকান্দী ও বাঁশী এলাকার এলেংজানী নদী এবং পৌলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি। অভিযানকালে ১৮টি ড্রেজার মেশিন বাজেয়াপ্ত করি এবং তিন কিলোমিটারের মতো বালু পরিবহনের পাইপলাইন বনষ্ট করতে সক্ষম হয়েছি। এছাড়াও বালু উত্তোলনের সাথে জড়িত ৪ শ্রমিককে আটক করে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযানের অগ্রগতি ও সাফল্য ধরে রাখতে আগামীতেও এটা অব্যাহত রাখব।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার