ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে নবনির্বাচিত আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ৪:২৭

টাঙ্গাইলের দেলুদয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসান তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে মারা যান তিনি। দুপুরে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক তথ্যটি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান তালুকদার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

লায়ন এম শিবলী সাদিক জানান, বাদ জোহর আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাসুদুল হাসান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিমসহ জেলা ও উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ২০২১ সালের ১১ নভেম্বর আটিয়া ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।  তার আগেই ৮ নভেম্বর চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বাবুল উজ্জামান মোল্লা (৪১) মারা যাওয়ায় নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাসুদুল হাসান তালুকদার নির্বাচিত হন। ১ ফেব্রুয়ারি শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার