ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে নিজের বিয়ে রুখে দিল নাবালিকা


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২২ বিকাল ৫:৪

চট্টগ্রামের ফটিকছড়িতে জরুরী সেবা ৩৩৩ তে ফোন দিয়ে নিজের বিয়ে নিজেই বন্ধ করলো রাহেনা আক্তার নামের ১৫বছরের এক স্কুল পড়ুয়া কিশোরী । তার এমন সাহসিকতাকে অভিনন্দন জানিয়েছে প্রশাসন, শিক্ষক, সহপাটিসহ সচেতন মহল।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার আজিম নগর গ্রামে। শুক্রবার (৪ মার্চ) তার বিয়ে হওয়ার কথা ছিল রাহেনা আক্তারের।

জানা যায়, ওই কিশোরীর বাড়ি সীতাকুণ্ড। সে সীতাকুণ্ড ছিন্নমুল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। গত ৪-৫ দিন আগে বাবার মাধ্যমে জানতে পারে তার বিয়ে ঠিক হয়েছে। তার বাবা তাকে তার অমতে বিয়ে দেয়ার জন্য কিশোরীর নানার বাড়ি ফটিকছড়িতে নিয়ে আসে। উপায় না দেখে, বিয়ে ঠেকাতে কিশোরী জাতীয় জরুরি সেবায় ফোন দিয়ে সহযোগিতা চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিয়েটি সাথে সাথেই বন্ধ করে দেয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান বলেন, মুঠোফোনে জানতে পারি যে এক কিশোরীর অমতে এবং ১৫বছর হওয়ার পরেও তাকে জোর করে বিয়ে দেয়া হচ্ছিল। আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে বিয়েটি বন্ধ করেছি। উভয় পরিবারকে বাল্যবিবাহ'র ব্যাপারে বুঝিয়েছি। এ ব্যাপারে কিশোরীর বাবার মুচলেকা নেয়া হয়েছে।

এ ব্যাপার ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, ইউএনও সাহেব সহ গিয়ে আমরা বাল্যবিবাহটি বন্ধ করেছি। এবং উভয় পরিবারকে এ বিষয়ে বুঝিয়েছি। মেয়েটি পড়াশোনা করতে চায়; তাই তাকে পড়ানোর দায়িত্ব প্রশাসন নিয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার