ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে 'মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাব'র শুভ উদ্বোধন


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৪-৩-২০২২ বিকাল ৫:১২
সহজে উন্নত স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে সর্বাধুনিক ও সম্পূর্ণ ডিজিটালাইজড প্রতিষ্ঠান "গোয়ালন্দ মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাব" এর শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৪ মার্চ) সকাল ১০টায়  গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো.মোস্তফা মুন্সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
 
পরে ফিতা কেটে গোয়ালন্দ বাজার বাঁশ হাট সংলগ্ন  এলাকায় অবস্থিত হাসপাতাল ও ডিজিটাল ল্যাবের পুরোটা পরিদর্শন করেন অতিথিরা।
 
গোয়ালন্দ মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাব এর উপদেষ্টা নাসির উদ্দিন রনি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খাঁন,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, বসন্তপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আইউব আলী ফকির, রাজবাড়ী পিটিআইয়ের সাবেক ইনস্ট্রাক্টর মফিজুল ইসলাম তানসেন, ইনস্ট্রাক্টর মশিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাব'র ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ প্রমুখ। প্রতিষ্ঠানটির পরিচালক মো. সাজ্জাদ হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত