ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে কবি নজরুল পার্কে বন্ধু ফাউন্ডেশন এর বনভোজন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৪-৩-২০২২ বিকাল ৫:১৬
টাঙ্গাইলে কবি নজরুল পার্কে বন্ধু ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর এলাকায় কবি নজরুল পার্কে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু), এস জেড কনসালটেন্সি সার্ভিসেস লি. ও নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী’র উদ্যোগে দিনব্যাপী এ কর্মসুচির আয়োজন করা হয়। বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এর সভাপতিত্বে তার আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর নাতনী খিলখিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ- সৈনিক ড. মনোরঞ্জন ঘোষাল, অর্থনীতিবিদ সুজিত চৌধুরী, ডক্টর অনিমেশ সরকার, কৃষিবিদ বিভূতিভূষণ সরকার, কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায়,   সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ আলীম মাহমুদ, দেশবরেণ্য আবৃত্তিকার টিটু মুন্সি, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি এ এম আনিসুজ্জামান ও এডভোকেট কবি আল রুহি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২ হাজার মানুষের অংশগ্রহণ এক মিলন মেলার পরিনত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের এক পর্যায়ে বাঁশরীর লেটো নাট্যদল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত হাসির নাটক ‘বউয়ের বিয়ে’ উপস্থাপন করে। নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, বাঁশরী এই টাঙ্গাইলের সখীপুরে ‘কবি নজরুল পার্ক’ নির্মাণ করছে। পার্কে থাকবে নজরুল সাহিত্যে উল্লেখিত ফুল, বৃক্ষ ও পাখির সমারোহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মরণে পার্কটির নির্মাণ কাজ শুরু হয়েছে। নজরুল ভক্ত গবেষক ও সুধীজনদের নিয়ে আগামী তিন বছরের মধ্যে পার্কটির উদ্বোধন করতে পারবো বলে আশা করছি। পার্কটি সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আমাদের প্রত্যাশা শতাব্দীর পর শতাব্দী ধরে পার্কটির ফুল, বৃক্ষের শোভা ও পাখির কলতান দর্শকদের মুগ্ধ করবে। 
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এর ছোট ভাই হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি এ এম আনিসুজ্জামান। বাংলাদেশ ও বিশ্বের পরিবেশ রক্ষার বলিষ্ট শপথ নিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার