ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে গৃহবধূ হত্যার প্রধান আসামি মানিক গ্রেপ্তার


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১:১৩

ফটিকছড়িতে গৃহবধূ খতিজা বেগম খুকীর হত্যাকারী মানিককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী এলাকা থেকে ফটিকছড়ি থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ২০ মে রাতে নাজিরহাট পৌরসভার নূরুল্লাহ মুন্সির বাড়ির প্রবাসী ইছা মিয়ার স্ত্রী খতিজা বেগম খুকিকে (৪০) একই এলাকার আজিজুর রহমানেরর ছেলে মানিক মিয়া (৩২) ঘরে প্রবেশ করে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর নিহতের মেয়ে বাদী হয়ে মানিক মিয়াকে প্রধান আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি মানিক মিয়াকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার