ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দ্রুতগতিতে চলছে ১২ বীর নিবাসের নির্মাণকাজ


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৩:৩১
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আবাসন (বীর নিবাস) নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ প্রকল্পের আওতায় এসব বাড়ি নির্মাণ করা হচ্ছে। প্রতিটি বীর নিবাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। 
 
কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক গঠিত কমিটি কালীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে অসচ্ছল ও বাড়ি পাওয়ার উপযুক্তদের বাছাই করে। প্রথম পর্যায়ে বীর নিবাস পাচ্ছেন কালীগঞ্জের আটটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ভোটমারী ইউনিয়নের মো. নজরুল ইসলাম, মো. জোবেদ আলী, মো. ছকির উদ্দিন, মদাতী ইউনিয়নে মো. মিজানুর রহমান, মো. আব্দুল হামিদ, মো. মাহাতাব উদ্দিন। তুষভান্ডার ইউনিয়নে মো. সৈয়দ আলী, মো. আলা উদ্দিন। চন্দ্রপুর ইউনিয়নে শ্রী শশি মোহন। চলবলা ইউনিয়নে মো. মহুবর রহমান, মো. মোবারক আলী এবং কাকিনা ইউনিয়নে মো. আলতাব হোসেন।
 
গত ৩০ জানুয়ারি ১২টি বীর নিবাস নির্মাণের ভার্চুয়ালে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের জন্য আবাসন (বীর নিবাস) নির্মাণে প্রতিটি বাড়ি ১ দশমিক ৭৫ শতাংশ জমির ওপর তৈরি করা হচ্ছে। ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি বাড়িতে দুটি বেডরুম, একটি রান্নাঘর, দুটি ওয়াসরুম, একটি করে ডাইনিই ও ড্রয়িং রুম এবং পানির জন্য একটি পানির পাম্প রয়েছে। বীর নিবাসের নির্মাণকাজ করছে কালীগঞ্জের মুন্না কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে এসব বাড়ি নির্মাণের জন্য ১ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪১২ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
শনিবার বীর নিবাস পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, প্রতিনিয়ত কাজের তদারকি করা হচ্ছে, যাতে বীর নিবাস নির্মাণে কোনো ধরনের অনিয়ম না হয়।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন