ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া ঘাটে ‍আজও নদী পারের অপেক্ষায় ট্রাকের দীর্ঘ সিরিয়াল


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৪:২৯
রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে গত কয়েক দিন যাব‍ৎ। ঘণ্টার পর ঘণ্টা নদী পারাপারের অপেক্ষায় রয়েছে এসব পণ্যবাহী ট্রাক। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন চালকরা।
 
শনিবার (৫ মার্চ) সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
 
এদিকে, যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষা করছে। 
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব জানান, ঘাটে ছোট গাড়ি ও যাত্রীবাহী যানবাহন পরাপার চলমান রয়েছে। তবে কিছু পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে, যা দ্রুত কমে আসবে। এ রুটে বর্তমানে ১৯টি ফেরি চলাচল করছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত