ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেন ইস্যুতে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়বে : আইএমএফ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ১১:৯

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) আইএমএফ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে নির্বাহী বোর্ডের বৈঠকে ইউক্রেনের ১ দশমিক ৪ বিলিয়ন ডলার জরুরি অর্থ সহায়তার বিষয়টি তুলে ধরা হবে।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কযুক্ত দেশগুলো ঘাটতি এবং সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে আইএমএফ ইউক্রেনকে সাহায্যের জন্য বিকল্প হিসেবে প্রতিবেশী মলদোভার সঙ্গে আলোচনা করছে।

স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার বৈঠকের পর কর্তৃপক্ষ জানায়, ওই অঞ্চলে গুরুতর অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে কয়েকগুণ। মুদ্রাস্ফিতির কারণে করোনা মহামারির পর অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না।

আইএমএফ এক বিবৃতিতে বলেছে, পণ্যের মূল্যবৃদ্ধির ধাক্কা বিশ্বব্যাপী প্রভাব ফেলবে। সংঘাত বাড়লে, অর্থনৈতিক ক্ষতি হবে আরও বিধ্বংসী। আইএমএফ আরো বলেছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে। ফলে বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে নিজ নিজ দেশে ক্রমবর্ধমান দাম গভীরভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ সংস্থাটির। 

জামান / জামান

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে