ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সাতকানিয়ায় গরু ডাকাতি, ডাকাত পালালেও আটক গাড়ি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ১১:৩০

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাপকহারে গরু ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে নিয়মিত। রহস্যজনকভাবে কোনো ডাকাত কিংবা তাদের ডাকাতি করতে আসা যানবাহন আটক হয়নি কখনো। তবে গতকাল শনিবার (৫ মার্চ) রাত ২টার দিকে উপজেলার সোনাকানিয়ার ৭নং ওয়ার্ডের খলিফাপাড়ায় একদল ডাকাত নোহা মাইক্রোবাসসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করতে গেলে গরুসহ নোহা গাড়িটি স্থানীয় জনতা আটক করতে সক্ষম হয়। কিন্তু ড্রাইভারসহ ডাকাত স্থানীয়দের গুলি করতে করতে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

এদিকে ডাকাতি হওয়া গরুর মালিক জসিম জানান, আমি বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিটের দিকে গোয়ালঘরে গিয়ে দেখি বাছুরসহ আমার গরু নেই। অনেক খোঁজাখুঁজির পরে গভীর রাতে শুনি খলিফাপাড়ার জনগণ একটি নোহা মাইক্রোবাস গরুসহ  আটক করেছেন। উত্তেজিত জনতা গরু উদ্ধার করে গাড়িও ভাংচুর করেন। আমি এখন থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিচ্ছি।

ডাকাতরা কেন আটক হলোনা- এমন প্রশ্নের জবাবে জসিম বলেন, ডাকাতরা অনেকগুলো বন্দুকের গুলি করেছে তাই স্থানীয়রা তাদের কাছে ভিড়তে পারেননি। তবুও আমার কষ্টের গরুগুলো পেয়ে আমি এখন  খুবই আনন্দিত।

সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে বলেন, গরু ডাকাতির বিষয়ে থানায় মামলা রুজু হচ্ছে। তবে গাড়িটি ভেঙে আইন নিজের হাতে তুলে নেয়াটা স্থানীয়দের ঠিক হয়নি। গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়েছে। তবে যেহেতু আমরা গাড়িটি পেলাম, এখন প্রকৃত অপরাধীদের ধরতে আর সমস্যা হবে না।

উল্লেখ্য, অস্ত্রশস্ত্র নিয়ে ট্রাকে করে গরু লুটের ঘটনা সাতকানিয়ায় নিয়মিত হয়ে থাকে। তবে কোনো ধরনের ক্লু না পাওয়ার কারণে মূল হোতারা থাকে অধরা।

এমএসএম / জামান

ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি (SOD) বিষয়ক সভা অনুষ্ঠিত

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

বর্ষণ থেমেছে, সড়কে রেখে গেছে গর্ত

ভারী বর্ষণে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে জলাবদ্ধতা, প্রশাসনিক কাজে ব্যাঘাত

ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'

বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার

মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ

ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ

‎নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী