ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আনোয়ারুল ইসলামের দুই বইয়ের মোড়ক উন্মোচন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ৩:২১

লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে। ঔপন্যাসিক আনোয়ারুল ইসলাম মনের আনন্দে সহজ ভাষায় সুবিধা বঞ্চিত মানুষের কথা তুলে ধরেছেন। এমন মন্তব্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন বক্তারা।

পেশায় শিক্ষক কিন্তু মনে কবি আনোয়ারুল ইসলাম রচিত‘ফেরারি মন’ (উপন্যাস) ও ‘নৈঃশব্দ্যের পদাবলী’ (কাব্য গ্রন্থ) বই দুটির মোড়ক উন্মোচন হয়েছে রবিবার (৬ মার্চ) ভোটমারী এস,সি উচ্চ বিদ্যালয়। 

বই দুটি প্রকাশিত হয়েছে ত্রয়ী প্রকাশনা বাংলা বাজার ঢাকা থেকে। ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদুজ্জামান আহমেদ,প্রধান শিক্ষক কালিগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল ও সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখা।

এছাড়া উপস্থিত ছিলেন সেলিম মেহেদী, সভাপতি ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান, প্রধান শিক্ষক ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাংবাদিক আসাদ হোসেন রিফাত প্রমুখ।বক্তারা লেখক সম্পর্কে বলেন, তিনি বরাবরই একজন সংস্কৃতিমনা মানুষ ।

কিন্তু নিজেকে  প্রকাশের কোনো আগ্রহ তার কখনই ছিল না।  তার লেখার মধ্যে সারল্যতার প্রাধান্যটাই বেশি। আনোয়ারুল ইসলাম  বলেন, আমার বই প্রকাশ করাটা কাকতালীয়। হঠাৎ করেই হয়ে গেছে। এর  পেছনে আমার  স্ত্রী শিরীনা শাহানাজ ও পরিবারের অবদান অনেক বেশি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার