সন্তানের মৃত্যুর খবর পেয়ে ফেরার পথে বাবার মৃত্যু
পানিতে ডুবে সন্তানের মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ওই শিশুর বাবাও মারা যান। নিহত পিতা-পুত্রের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামে।
নিহত মাওলানা আজগর আলী (৩৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের আজহারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।
দুর্ঘটনায় নিহত মাওলানা আজগর আলীর সহকর্মী আবদুর রহমান জানান, দক্ষিণ জগতপুর গ্রামের মাওলানা আজগর আলীর শিশুপুত্র জাকারিয়া (২) তার নানার বাড়ি কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় মায়ের সাথে বেড়াতে যায়। শনিবার দুপুরের দিকে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় স্বজনরা দেখতে পান। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে মোটরসাইকেলযোগে আসার পথে আমিনবাজার নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকসার সাথে সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন