কুলাউড়ায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। রোববার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে র্যাব-৯-এর সহযোগিতায় উপজেলার মনসুর রোড, দক্ষিণ বাজার, মাছ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসি, ভোজ্যতেলের দোকান এবং চালের বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রি করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রি করা, ওজনে কম দেয়া, তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মনসুর রোডে অবস্থিত আঈদ স্টোরকে ৩ হাজার টাকা, এলি স্টোরকে ১ হাজার টাকা, দক্ষিণ বাজারে অবস্থিত রুজি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মজুমদার ফার্মেসিকে ৪ হাজার টাকা, মাছের বাজারে অবস্থিত আক্কেল আলির মাছের দোকানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, নিরাপদ খাদ্য এবং ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজকের অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ