ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে এইচএসসি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২২ বিকাল ৫:৩৩

ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের এইচএসসি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ মার্চ) সকালে মহাবিদ্যালয় প্রাঙ্গণে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ‍আয়োজন করা হয়। বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। নবীন বরণকে ঘিরে মহাবিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় রূপ নেয়।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. নুরুল আমিন শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভোলা জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাসসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এসময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তারা।

এদিন মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ৪৫০ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করেন অতিথি ও এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তোলে শিক্ষার্থীদের।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত