ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে তুচ্ছ ঘটনার জেরে যুবকের হাত কেটে বিছিন্ন


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ১:৩৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তুচ্ছ ঘটনার জেরে মো. রিয়াজ শেখ (২৫) নামে এক যুবকের হাত কেটে বিছিন্ন করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রেলস্টেশন এলাকায় স্থানীয় রাজধানী আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ দৌলতদিয়া শামসু মাস্টারপাড়া গ্রামের বাবু শেখের ছেলে।

রিয়াজের অভিযোগ, তুচ্ছ ঘটনার জেরে তার হাত ধারালো অস্ত্রের আঘাতে কেটে বিছিন্ন করেছে স্থানীয় শামসু মাস্টারপাড়া এলাকার হাসেমের ছেলে হুমায়ুন হোসেন।

দৌলতদিয়া ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফকির আ. জলিল জানান, রোববার সন্ধ্যার পরপরই রেলস্টেশন এলাকায় চিৎকারের শব্দ শুনতে পাই। পরে দেখা যায় রিয়াজ নামে এক যুবকের হাত ছুরির আঘাতে বিছিন্ন হয়েছে। আহত অবস্থায় রিয়াজকে উদ্বার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত