ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যদিয়েই স্বাধীনতার বীজ বপন হয়েছিল : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ১:৪৪
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ঐতিহাসিক ভাষণের মধ্যদিয়েই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল। বঙ্গবন্ধুর সেদিনের ভাষণ স্বাধীনতাকামী মানুষকে প্রেরণা জুগিয়েছিল। লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৭ মার্চ উপলক্ষে  'বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
এমপি শাওন আরো বলেন, এ ভাষণে উজ্জীবিত হয়ে মুক্তির সংগ্রামে নেমেছিল বীর বাঙালি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে পরাধীনতার শিকলমুক্ত হয়, সৃষ্টি হয় স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশের। দেশের জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, আজ তাঁর অবর্তমানে পিতার স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
এর আগে এমপি শাওনের নেতৃত্বে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ৭ মার্চের বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয় এবং অডিটরিয়ামস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি শাওন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত