ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মান্দায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ১:৫০

নওগাঁর মান্দায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দারুল কুরআন মহিলা হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার (৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান অভিযুক্ত শিক্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করেন। সন্ধ্যায় ভিক্টিমের মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আটক হাফিজুর রহমান কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া কানাইপাড়া গ্রামের মোহর পেয়াদারের ছেলে। 

জানা গেছে, গত তিন বছর ধরে ওই শিক্ষক মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন। ওই মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০ জন মেয়ে শিশু শিক্ষার্থী পড়াশোনা করছে। মাদ্রাসাটির কোনো কমিটি না থাকায় শিক্ষক হাফিজুর রহমান একক নেতৃত্বে এটি পরিচালনা করে আসছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক নারী জানান, মাদ্রাসাটিতে পাঠদানের জন্য আয়েশা সিদ্দিকা ও সুমাইয়া আক্তার নামে দুজন নারী শিক্ষক ছিলেন। হুজুরের আচার-ব্যবহার ভালো না হওয়ার কারণে চাকরি ছেড়ে চলে গেছেন তারা।

ওই মাদ্রাসার এক শিক্ষার্থী জানায়, গত বৃহস্পতিবার বিকেলে হুজুরের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে কেতাব শিক্ষার এক শিক্ষার্থীর সঙ্গে শনিবার রাতে হুজুর খারাপ আচরণ করেন। হুজুর মাঝেমধ্যে ওই শিক্ষার্থীকে বিরক্ত করতেন। মারপিটের ভয়ে কাউকে কিছু জানায়নি সে।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, বিষয়টি জানার পর মহিলা হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ