সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জিরো পয়েন্টের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ ওমর আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, সমাজসেবক নুরল হক মাস্টারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিক্ষক।
সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক