ঢাকা বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ৪:৫১

নানা কর্মসূচীর মধ্য দিযে ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল সাতটার সময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি,সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করে। সকালে সাড়ে ৯ টায় প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্টের পক্ষে জেলা প্রশাসন পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল হাই এমপি।এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর সভার মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা পিএএ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ,ছাত্রলীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ, যুব মহিলা লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন।এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এমএসএম / এমএসএম

শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল

জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মধুখালিতে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন

হোমনায় যুবককের কোমরে মিলল বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক

পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক চার স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

র‌্যাবের অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১