৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সোমবার (৭ মার্চ) সকালে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. তৈয়বুর রহমান ও রাজবাড়ীর ১নং বেড়াডাঙ্গা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা নাসরিনের ছেলে আবু তালহা রহমান (১৩)। আবু তালহা রহমান রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার নবম শ্রেণির ছাত্র।
আবু তালহা রহমানের পিতা তৈয়বুর রহমান জানান, আমার ছেলে বঙ্গবন্ধুর আদর্শে মানুষ হচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলে যেন স্বপ্নের চূড়ায় পৌঁছাতে পারে।
উল্লেখ্য, আবু তালহা রাহমান এর আগে ২০১৯ সালে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধুর ভাষণে প্রথম স্থান অধিকার করেছিল।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান