ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অর্থাভাবে চিকিৎসাবিহীন ছেলে এখন মৃত্যুমুখে


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৭-৩-২০২২ বিকাল ৬:৪

বাবা প্রতিবন্ধী সুলতান হাওলাদার (৬৫)। মা জাহানারা বেগম (৬০) অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। এক কন্যাসন্তানের জনক নুরে আলম হাওলাদার (৩১)। প্রথমে অ্যাপেনডিস, পরে টিবি। বর্তমানে আলসারে আক্রন্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। উঠে বসতেও পারেন না। দুই বছর ধরে চিকিৎসার টাকা জোগাড় করতে করতে এখন নিঃস্ব। অথচ পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষ তার চাষযোগ্য ৫৭ শতাংশ জমি অধিগ্রহণ করার দুই বছরেও টাকা হাতে পায়নি। ফলে বিনা চিকিৎসায় মৃত্যুমুখে পতিত হচ্ছে নুরে আলম হাওলাদার। 

জানা যায়, ইটবাড়িয়া মৌজার ১নং খাস খতিয়ান হতে সৃজিত ২৮৯নং খতিয়ানের এসএ ৩৩৯/৬১৮ নম্বর দাগের ০.৫৭ একর জমি রয়েছে সুলতান হাওলাদার ও জাহানারা বেগমের, যা এলএ কেস নং ১৪/২০১৯-২০-এর মাধ্যমে পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের নামে অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণের ফাইল সকল দপ্তর পার হয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর কলাপাড়া অফিসে আটকে রয়েছে। দীর্ঘ আট মাস ঘুরেও ফাইল ছাড়াতে পারেনি। 

সুলতান হাওলাদার জানান, তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলে ঢাকায় দিনমজুরের কাজ করে। ছোট ছেলে খেপুপাড়া নেছার উদ্দিন ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণিতে লেখাপড়া করে। অর্থাভাবে লেখাপড়া বন্ধ রয়েছে। পঞ্চম সন্তান নুরে আলম হাওলাদার গত দুই বছর যাবৎ বিভিন্ন রোগে আক্রন্ত হয়ে শয্যাশায়ী। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। কিন্তু টাকার অভাবে সে চিকিৎসা করাতে পারছে না। পায়রা বন্দর কর্তৃপক্ষ তার যে চাষযোগ্য ৫৭ শতাংশ জমি অধিগ্রহণ করেছে, সেখান থেকে প্রায় ১৭ লাখ টাকা পাওয়ার কথা। 

এ ব্যাপারে কলাপাড়া ‍উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগবন্ধু মণ্ডল বলেন, আমি আজ এখান থেকে বদলিজনিত কারণে চলে যাচ্ছি। পরবর্তী যিনি কমিশনার হয়ে এখানে যোগদান করবেন তিনি বিষয়টি দেখবেন।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত