বাবা-মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিলেন ইউপি সদস্য
লালমনিরহাটে ছেলের দ্বিতীয় বিবাহের কারণ ও জমা রাখা টাকা ফেরত চাওয়ায় বাবা-মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মঞ্জুর আলমের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন তার পিতা মো. আব্দুল করিম।
এ বিষয়ে পিতা আব্দুল করিম সোমবার (৭ মার্চ) ইউপি চেয়ারম্যান, আদিতমারী থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার, জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল করিম।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপ্টিবাড়ী ইউনিয়নের বালাপুকুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল করিম বিয়ের পর থেকে পরিবারসহ শ্বশুরের বাড়িতে বসবাস করে আসছেন। তার শ্বশুরের ছেলে না থাকায় নাতি মঞ্জুর আলমকে বাড়ির অংশ থেকে ৩০ শতক সম্পত্তি দান করেন। সেখানে সবাই একত্রে বসবাস করে আসছিলেন। পরে ইউপি সদস্য মঞ্জুর আলম তার বিবাহিত প্রথম স্ত্রী রাবেয়া বেগমকে যৌতুকের কারণে বাড়ি থেকে বের করে দেন এবং মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক করে বাড়িতে নিয়ে আসেন। পরকীয়া এবং পরে দ্বিতীয় বিবাহে পরিবারের সদস্যরা বাধা দেন এবং এর কারণ জানতে চাইলে মঞ্জুর আলম ক্ষিপ্ত হয়ে তার মা-বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগে উল্লেখ করে ইউপি সদস্যের পিতা করিম বলেন, দ্বিতীয় বিবাহ ও প্রথম স্ত্রীকে বের করে দেয়ার কারণ জানতে চাইলেই নানা হুমকি দেয় ছেলে। তাছাড়া জমা রাখা টাকা চাইতে গিয়ে গালিগালাজ শুনতে হয়। এ নিয়ে এলাকার গণ্যমান্যরা বৈঠক ডাকলেও ছেলে মঞ্জুর আসে না। বিষয়টি গণ্যমান্যদের জানানো ও বিচার চাওয়ায় গত ২৩ ডিসেম্বর পিতা-মাতাকে মারধর করে এক বস্ত্রে বাড়ি থেকে বের করে দেয়। পরে তারা প্রতিবেশী আ. রাজ্জাকের পরিত্যক্ত একটি ঘরে ঠাঁই নেন। এর ১৫-২০ দিন পর পরিস্থিতি বিবেচনায় স্থানীয় লোকজন বাঁশ কালেকশন করে একটি ঘর নির্মাণ করে দেন। বর্তমানে তারা সেখানে বসবাস করছেন।
এ বিষয়ে মঙ্গলবার (৮ মার্চ) ইউপি সদস্য মঞ্জুর আলমের বাবা আব্দুল করিম ও মা মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তারা এখন ভয়ে আছেন। বাড়ি থেকে বিতাড়িত হয়ে ছেলের কাছে জমা রাখা টাকা চাইলে ছেলের দ্বিতীয় স্ত্রী বিভিন্ন হুমকি দেয়। তাছাড়া বাইরের কারো নিকট এগুলো নিয়ে কথা বললে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে ছেলে তার বউ সবাইকে বলে বেড়ায়। তাই নিরুপায় হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তারা।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর আলমের সাথে তার রিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কথা হলে তিনি ঘটনা সত্য নয় বলে এড়িয়ে যান।
এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জে আর সারোয়ার জানান, লিখিত কাগজটি এখনো হাতে পাইনি। কাগজ হাতে পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
এমএসএম / জামান
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন