গোয়ালন্দে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
গোয়ালন্দ উপজেলা ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। মঙ্গলবার (৮ মার্চ) উপজেলার উজানচর ইউনিয়ন রিয়াজুদ্দিনপাড়া, মৃধা ডাঙ্গা ও মনছের খাঁপাড়া এলাকা এবং গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় শত শত বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন ওই এলাকার কৃষকরা।
রিয়াজুদ্দিন পাড়ার কৃষক আক্কাস শেখ, ইদ্রিস সরদার, মনো সরদার বলেন, বর্তমান ভুট্টা চাষে আমরা লাভবান হতে পারব বলে আশা করছি। কৃষকেরা বলেন একরপ্রতি প্রায় ৯ কেজি বীজ বপণ করতে হয়। বীজ বপন করা থেকে বিক্রি পর্যন্ত একরপ্রতি প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। তারা ফলন যদি ভালো হয় তাহলে প্রতি একরে ১১০ থেকে ১২০ মণ ভুট্টা হয়।
ওই এলাকার কৃষক শহীদুল শেখ সেলিম শেখ বলেন, ভুট্টার ফলন ভালো হলে দামও ভালো পাওয়া যায়, যা প্রতি মণ ভুট্টা ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করা যায়।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনুজ্জামান বলেন, এ বছরে গোয়ালন্দ উপজেলায় ভুট্টার আবাদ বেড়েছে। চাষিরা আগ্রহ নিয়ে ভুট্টা চাষ করছেন।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলি মিয়া জানান, গোয়ালন্দ উপজেলায় ২০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নে কম-বেশি ভুট্টার চাষ হয়েছে। তার মধ্যে উজানচর ইউনিয়নে ভুট্টার আবাদ বেশি হয়েছে।
তিনি আরো বলেন, উজানচর ইউনিয়নে রিয়াজুদ্দিন পাড়া ও মনছের খাঁপাড়া এলাকায় অনেক বেশি ভুট্টা চাষ হয়েছে।
সরেজমিন দেখা যায়, চাষিরা ভুট্টাক্ষেতের পরিচর্যা করছেন। তারা বলেন, কৃষি অফিস থেকে আমাদের ভুট্টার বীজ দিয়ে সহযোগিতা করছে। আরো কিছু সহযোগিতা করলে আমরা উপকৃত হতাম।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান