ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে অগ্নিকাণ্ডে বাড়িসহ দোকান পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ৪:৫৮
মৌলভীবাজার জেলার  জুড়ীতে অগ্নিকাণ্ডে বাড়িঘরসহ দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে সবকিছু পড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআন অক্ষত অবস্থায় আছে। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ভবানীপুর এলাকার মরহুম আবু হাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর এলাকার মরহুম আবু হাজীর মেয়ে ফাতেমা বেগমের বসতঘর ও দোকানে আগুন লাগার সাথে সাথে এলাকাবাসী আগুন নেভাতে সহায়তা করেন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে আসে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 
ব্যবসায়ী মর্তুজ আলী বলেন, আগুন লেগে ফাতেমা বেগমের ঘরসহ দুটি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
কুলাউড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুলোয়মান আহমদ মুঠোফোনে বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী