ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বড়লেখায় ভোজ্য তেল নিয়ে কারসাজি, জরিমানা ১ লক্ষের অধিক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-৩-২০২২ বিকাল ৭:৪১

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের  নেতৃত্বে ভোজ্য তেল নিয়ে  কারসাজির অভিযোগে ১ লক্ষের অধিক টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ)  উপজেলার  বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ও ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।অভিমানে র‌্যাব-৯ ফোর্স সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়,  তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, তেল মজুদ রেখে তেলের কৃত্রিম সংকট তৈরি চেষ্টা করা, পাইকারি ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচার প্রদান না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পাইকারী ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের কাছে ভোজ্য তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রতুলী বাজারে অবস্থিত কাওসার ভেরাইটিজ ষ্টোরকে ২০ হাজার টাকা, জননী ষ্টোরকে ২০ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত ভাই ভাই ষ্টোরকে ২ হাজার টাকা, উত্তর বাজারে অবস্থিত হক ব্রাদার্সকে ৫০ হাজার টাকা, মেসার্স মুজিব এন্ড ব্রাদার্সকে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

   জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী