সাপাহারে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য আটক
বিশেষ অভিযানে নওগাঁর সাপাহারে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে সাপাহার থানা পুলিশের একটি দল। মঙ্গলবার (৮ মার্চ) রাত ৩টার দিকে ওই দুই ডাকাত সদস্যকে আটক করতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান।
আটক ডাকাত দলের দুই সদস্য হলেন- সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে কুখ্যাত ডাকাত আলম (৪৫) এবং চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মশরীভোজা গ্রামের বোধন মণ্ডলের ছেলে পালাশ (৪০)
থানার অফিসার ইনচার্জ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে সাপাহার উপজেলা সদর পালপাড়ার জনৈক (ওষুধ ব্যবসায়ী) অনিক তার দোকান বন্ধ করে নিজ বাসায় ফিরছিলেন। অনিক তার বাড়ির কাছে পৌঁছলে একদল ডাকাত তার পথরোধ করে তাদের হাতে থাকা হাঁসুয়া দিয়ে অনিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় অনিকের চিতকারে আশপাশের লোকজন বেরিয়ে এলে ডাকাত দলের সদস্যরা তাকে ছেড়ে পালিয়ে যায়। লোকজন অনিককে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসেন এবং বিষয়টি সাপাহার থানাকে অবহিত করেন।
সংবাদ পেয়ে ওসি তারেকুর রহমান ও ওসি (তদন্ত) আল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বিষেশ অভিযানে নামেন। সারারত অভিযান পরিচালনা করে রাত ৩টার দিকে ডাকত দলের সদস্যরা উপজেলার উচাডাঙ্গা গ্রাম হতে একটি গরু ও একটি বাইসাইকেল ডাকাতি করে ভটভটিতে উঠিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলরত পুলিশের পিকআপভ্যান দিয়ে তাদের ভটভটির পথরোধ করলে ভটভটি পুলিশের পিকআপের সাথে ধাক্কা লাগে এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটিটি রাস্তার ধারে উল্টে যায়। এরপর ভটভটিতে থাকা ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে।
এ সময় ভটভটির আঘাতে আহত ডাকাত পলাশকে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ১টি হাঁসুয়া, ১টি শাবল ও ১টি সুচালু লোহার রডসহ আটক করা হয় এবং পায়ে চোট পেয়ে অপর কুখ্যাত ডাকাত আলম দৌড়ে গিয়ে তাজপুর গ্রামের একটি পুকুরে ঝাঁপ দেয়। এ সময় পুলিশের দলটি পানি হতে তাকে তুলতে ব্যার্থ হলে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে তাজপুর গ্রামের লোকজন টের পেয়ে সাধারণ লোকজন ও পুলিশ সদস্যরা সারা পুকুরটিকে ঘিরে ফেলে ডাকাত আলমকে পুকুর থেকে তোলার চেষ্টা করে। পুলিশ ও জনগণের সকল চেষ্টা ব্যর্থ হলে দুজন কনস্টেবল পুকুরে নেমে আলমকে ধরে উপরে তোলেন। আটক আলাম ও পলাশের দেয়া তথ্যমতে আরো দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের প্রস্ততি চলছে বলে অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান জানিয়েছেন। আহত দুই ডাকাত সদস্যকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার চিহ্নিত ডাকাত আলম আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
জামান / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা