ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপুরে গৃহবধ‍ূর আত্মহত্যা


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ২:৫৯

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের কিতাবদী মাতুব্বরের ডাঙ্গী গ্রামের রাজিব খালাসীর স্ত্রী সোনীয়া আক্তার (২৮) নামে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ঘরে থাকা কীটনাশক পান করেন ওই গৃহবধূ। পরে স্থানীয় লোকজন তাকে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সোনীয়া আক্তার মৃত্যুবরণ করেন। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন। খবর পেয়ে এসআই জমিরউদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (মামলা নং ০৭, তাং ০৯-০৩-২০২২ইং)।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার