ফটিকছড়িতে সড়ক ও পুকুরে প্রাণ গেল তিনজনের
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ ও পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন লালমাটিয়া এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হন দুলামিয়া (৯৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃদ্ধ দুলামিয়া একই এলাকার বৈদ্যরহাট বাজারের পাশের বাসিন্দা।
অপরদিকে বেলা ১১টার দিকে উপজেলার লেলাং ইউপির ২নং ওয়ার্ডস্থ খামারপাড়া এলাকায় দুই চাচাতো বোন পুকুরের পানিতে ডুবে মারা গেছে। তারা হলো- ওই এলাকার নজরুলের মেয়ে মিম আক্তার (২) ও ফারুকের মেয়ে জান্নাতুল নিসা (৩)। তারা দুজনে আপন চাচাতো বোন।
পরিবার সূত্রে জানা যায়, তারা দুজনে একসাথে খেলা করছিল। এমন সময়ে ১০ মিনিটের মধ্যে তারা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের দেহ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়গুলো নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ