গোয়ালন্দে বন্ধুর কোপে হাত বিচ্ছিন্ন ঘটনার মূল হোতা র্যাবের হাতে গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় রিয়াজ শেখের হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনায় মূল হোতাসহ দুই যুবককে আটক করেছ র্যাব-৮। বুধবার (৯ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
আটককৃতরা হলো- দৌলতদিয়া সামসু মাস্টারপাড়ার হাসেম শেখের ছেলে মো. হুমায়ুন শেখ (১৮) এবং একই এলাকার মো. সালেক শেখের ছেলে মো. ফরহাদ শেখ (২৫)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দৌলতদিয়া সোহরাব মণ্ডলপাড়ার মো. রিয়াজ শেখ (২৫) নামে এক যুবকের হাত বিচ্ছিন্নপূর্বক তাকে হত্যার চেষ্টা করে উক্ত আসামিরা। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর বিষয়টির প্রতি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব। এরই ধারাবাহিকতায় মূল হোতা হুমায়ুনকে কুষ্টিয়া এবং ফরহাদকে ফরিদপুর থেকে আটক করা হয়। আসামি হুমায়ুন শেখ বিভিন্ন সময় অসামাজিক ও সন্ত্রাসী কার্মকাণ্ডে জড়িত। সে নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪ দিন কারাভোগ করে জামিনে রয়েছে। আাটককৃতদের রেলওয়ে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত রোববার (৬ মার্চ) দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে মো. রিয়াজ শেখের হাত বিছিন্ন করে হুমায়ুন ও তার সহযোগী। এ ঘটনায় রিয়াজ শেখের বাবা বাবু শেখ বাদী হয়ে রাজবাড়ী রেলওয়ে থানার একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied