গোয়ালন্দে ৮টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দে ৮টি চোরাই মোবাইলসহ রায়হান শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ওছিমুদ্দিন পাড়ার হোসেন সরদারের বাড়ির সামনে মুকবুলের দোকান পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি রায়হান শেখ সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরধোপাখালী গ্রামের আবদুল মান্নান শেখ ওরফে মানুর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়হান শেখকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৮টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা। আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পেনাল কোডের ৪১১ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে (মামলা নং-১১)।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied