ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় প্রতারক গ্রেফতার


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২২ দুপুর ১২:১৭

নওগাঁর মান্দায় জাইদুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ। প্রতারক জাইদুল উপজেলার কুসুম্বা ইউপির বাবুইপাড়া গ্রামের ইউনুস মোল্যার ছেলে।

জানা গেছে, জাহিদুল ইসলাম দীর্ঘদিন থেকে বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছিল। এলাকার লোকজন তাকে আদম ব্যবসায়ী বলে চেনেন। অনেক ভুক্তভোগী তার প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছেন। সে পালিয়ে বেড়ানোর জন্য তাকে ধরা যাচ্ছিল না। তার বিরুদ্ধে ৪টি প্রতারণার মামলা রুজু হয়। ইতোমধ্যে তিনটি মামলার সাজা হয়েছে। ‍এই প্রতারককে মঙ্গলবার রাতে সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক জাইদুলকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে আনা হয়েছে। বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬