গোয়ালন্দ প্রবাসী ফোরামের সহযোগিতায় গৃহহীন পেল নতুন ঘর
গোয়ালন্দ প্রবাসী ফোরামের পক্ষ থেকে একটি ঘর করে দেয়া হলো রুপবানকে, যার বাড়িঘর কয়েকবার নদীর কবলে পড়ে এখন আর যাওয়ার জায়গা নেই। গোয়ালন্দ লঞ্চঘাটের শেষ সীমানায় ছিল তার ঘর। ফেসবুকে খবরটি প্রকাশিত হওয়ার পর এগিয়ে আসে সংগঠনটি। সাথে থাকেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম। তিনি ৩ শতাংশ খাস জমি দিয়ে সহায়তা করেন ঘর তুলে দিতে।
আজকের এই ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, প্রবাসী ফোরামের জাহাঙ্গীর মোল্লা, আলমগীর হোসেন, আমজাদ হোসেন বিপুল, আনোয়ার হোসেন, গোয়ালন্দ উপজেলার মাইটিভির প্রতিনিধি, খোলা কাগজ গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলামসহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী ও প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবককৃন্দ।
গোয়ালন্দ প্রবাসী ফোরামের মুখপাত্র রিয়াজ রহমান বলেন, এটি একটি নাম নয় শুধু একটা পরিবার ও বটে, একটি পরিবারের মুরব্বি থাকেন মধ্য বয়সি থাকেন ছোটোরাও থাকেন, সবাই পরিবারকে সুন্দর করে গড়ে তোলেন আর তার ফলে যা হয় এখন থেকে সবাই ভালো কিছু পেয়ে থাকেন। আমরা গোয়ালন্দ প্রবাসী ফোরাম সেই পরিবার থেকে গোয়ালন্দ অসহায় দুস্ত মানুষের পাশে সব সময় থেকেছি তাদের দুঃখের ভাগিদারী হয়েছি তাদের জন্য মঙ্গল কিছু হয় এমন সব মহৎ কার্যক্রম হাতে নিয়ে পাশে থেকেছি আর এ কার্যক্রমের পথটা ততটা সহজ ছিল না প্রথম থেকেই। যেহেতু গোয়ালন্দ প্রবাসী ফোরাম তাই প্রবাসীদের ভূমিকাটাই বেশ নজরে আসে, সাথে প্রত্যেকটি কাজের বাস্তবায়নে এক দল সাদামনের মানুষ স্বেচ্ছাসেবক হিসাবে কাজগুলো করে থাকেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied