ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

জুড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১০-৩-২০২২ বিকাল ৭:৪

মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ  দিবসের কর্মসূচি বাস্তবায়ন করে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

 র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসিন আহমদ চৌধুরী, কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবদুল মতিন, মৎস কর্মকর্তা আবু ইউসুফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজ মাহমুদ, সাগারনাল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর নুর, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা সমবায় অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা তপন সূত্র ধর, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসের  ফিল্ড অফিসার সুজাউদ্দৌলা,  জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সিলেট বিডি নিউজ ২৪ লাইভের বিশেষ প্রতিনিধি আদনান চৌধুরী প্রমুখ।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’