বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৯ দোকান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষতি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়াল খোওয়া বাজারের একটি মার্কেটে শর্টসার্কিট থেকে আগুন লেগে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১১ মার্চ ) ভোর ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া বাজারের একটি মার্কেটের ৯টি দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বাজারে লোকসমাগম ছিল না। তাই মার্কেটে আগুন লাগার বিষয়টি প্রথমে কারো নজরে আসেনি। পরে বাজার পাহাদার ও পথচারীর নজরে আসলে তারা আগুন দেখে হৈচৈ শুরু করে লোকজন ডেকে আগুন নেভাতে চেষ্টা করে। বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের টিম পৌঁছানোর আগেই বাজারের ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বাজারের পার্শ্ববর্তী বাসিন্দা কামরুল জানান, ভোরবেলা বাজারের চিল্লাচিল্লি শুনে ঘুম থেকে উঠে বাজারে যাই। দেখি আগুন জ্বলছে দোকান গুলোতে। উপস্থিত সকলেই আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করি কিন্তু ততক্ষণে সব শেষ।
বাজারের পুড়ে যাওয়া মার্কেটের এই দোকানগুলোতে ব্যবসা করেই সংসার চলত কাপড় ব্যবসায়ী হেলাল মিয়া, হযরত আলী টেইলার্স ব্যবসায়ী সুলতান মিয়া, ফটোকপি ও কম্পিউটার ব্যবসায়ী হাসান ও হাসমতসহ অন্যান্য ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের সংসার। কিন্তু দোকান ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে যাওয়ায় সব হারিয়ে এখন দিশেহারা তারা।
শিয়াল খোওয়া বাজারের ইজারাদার মমিনুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে আমি দ্রুত বাজারে যাই। উপস্থিত সকলেইসহ আগুন নেভাতে চেষ্টা করি। ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের দুটি টিম এসে আগুন পূর্ণাঙ্গভাবে নেভায়। তবে ততক্ষণে মার্কেটটির নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ারসার্ভিস প্রাথমিক ভাবে সর্টসার্কিটের কারণে আগুন লাগার ধারণা করেছে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’