ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‍উলিপুরে বিলুপ্তির পথে পানের বরজ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১১-৩-২০২২ বিকাল ৫:১৫

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ ক্বারিপাড়া, বাড়াইপাড়া  গ্রামের পানের বরজ প্রায় বিলুপ্তির পথে। শুক্রবার (১১ মার্চ) সরেজমিন দেখা যায়, পানের বরজ কমতে কমতে অল্প কয়েকটি পানের বরজ চোখে পড়ে। উক্ত এলাকায় ইতিপূর্বে প্রায় ২০ থেকে ২৫ একর জমির ওপর ১৫০ থেকে ২০০টি পানের বরজ ছিল। এখন বিভিন্ন সমস্যার কারণে তা প্রায় বিলুপ্তির পথে।

ক্বারিপাড়া ও বাড়াইপাড়া এলাকার পান চাষিদের মধ্যে আতাউর রহমান, মজির উদ্দিন, নজির হোসেন, ইদ্রিস ক্বারী, আব্দুল কাদের, অমুল্য চন্দ, প্রপুল্য চন্দ্র, জগদিস চন্দ্র, শ্যামল পাল, কাছু পাল, নিতাই বৈরাগি, কানু বৈরাগি, বলাই নাগ, নির্মল নাগ, পরিমল পাল, হেবলু পালসহ অনেকে বলেন, আমরা পান চাষ করে এই পান বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। পান বিক্রি করে অনেক টাকা উপার্জন করা যায়। কিন্তু পানের মধ্যে অনেক ধরনের ভাইরাস আক্রান্ত করে, যা আমাদের জানা থাকে না কিংবা সে রোগ নির্ণয়ও করতে পারি না। ‍এ কারণেই আমাদের এলাকায় পানের বরজ প্রায় বিলুপ্তির পথে। 

পান চাষি আতাউর রহমান বলেন, আমাদের বাপ-দাদার আমল থেকে পান চাষ করে আসছি। আর এই পান বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাই। বর্তমানে নুতুন নুতুন রোগবালাই হওয়ার কারণে আমারা পান চাষ করতে হিমশিম খাচ্ছি। অনেক টাকা ব্যয় করার পরও প্রতি বছর লাভের পরিবর্তে ক্ষতি বেশি হচ্ছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা এই পুরাতন ঐতিহ্য পানের বরজ ক্ষেত টিকিয়ে রাখতে পারতাম।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, পান চাষিদের জন্য কোনো ধরনের প্রকল্প বা বরাদ্দ নেই। তবে আমরা পানের বরজ রক্ষা করার জন্য কৃষি মন্ত্রণালয়ে যোগাযোগ করব। যদি কোনো ধরনের বরাদ্দ আসে বা কোনো প্রকল্প আসে তাহলে আমারা উক্ত এলাকার পান চাষিদের তথ্য সংগ্রহ করে ব্যবস্থা গ্রহণ করব।

জামান / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন