ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাট থেকে সক্রিয় ছিনতাইকারী সদস্য গ্রেফতার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ৩:৩৯
গত ১ মার্চ মঙ্গলবার ভোর ৪টা ৩৫ মিনিটে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ৩নং ফেরিঘাটের মুখে রাস্তার ওপর থেকে অজ্ঞাতনামা ৪ ছিনতাইকারী একটি ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে। নড়াইল জেলার রামেশ্বরপুর উপজেলার মোহাম্মদ ইমারত খানের ছেলে জুয়েল খানের (৩৬) কাছে থাকা তার বোনের একটি ভ্যানিটিব্যাগসহ ব্যাগের মধ্যে থাকা একটি Honor 50 lite মোবাইল, একটি iPHONE-7 মোবাইল, একটি স্বর্ণের আংটি, একটি  স্বর্ণের লাভ আকৃতির লকেট, একজোড়া স্বর্ণের কানের দুল, একটি ডায়মন্ডের আংটি, ইসলামী ব্যাংকের একটি এটিএম কার্ড জোরপূর্বক ছিনিয়ে নেয়।
 
উক্ত ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ৩৯২ পেনাল কোডের ৩৯২ ধারায় মামলা রুজু হয় (মামলা নং-১৩(০৩)/২২।
 
শুক্রবার (১১ মার্চ) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ ইমামুজ্জামান ছিনতাইকারী মো. জুয়েল ফকির (৩০), পিতা মো. মনির ফকির, সাং উত্তর দৌলতদিয়া (সাত্তার মেম্বার পাড়া), থানা গোয়ালন্দ ঘাট, জেলা রাজবাড়ীকে গোয়ালন্দ ঘাট থানার ৭নং ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করে স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে লুণ্ঠিত দুটি মোবাইল ফোন, একটি ডায়মন্ডের আংটি ও একটি স্বর্ণের লকেট উদ্ধার করা হয়। 
 
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আসামি জুয়েল ফকিরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলাসহ পূর্বে ৪টি মামলা রয়েছে। এজাহারভুক্ত অন্য ছিনতাইকারীদের গ্রেফতার করার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত