আধা ঘণ্টার আগুনে সব হারিয়ে নিঃস্ব কাঠমিস্ত্রি শামসুল
লালমনিরহাটে শামসুল হক নামে এক কাঠমিস্ত্রির বাড়ির ৪টি ঘরসহ ২০ বছরের উপার্জনের মজুদ রাখা ৭ লক্ষাধিক টাকার পাট ও তামাক আধা ঘণ্টায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব হারিয়ে দিশাহারা তিনি। শনিবার (১২ শনিবার) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের দমদমা বাজারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান আতা জানান, দুপুরের দিকে হঠাৎ করে পাট মজুদ রাখা ঘরে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে আধা ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাঠমিস্ত্রি শামসুলের ৪টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
কাঠমিস্ত্রি শামসুল হক প্রায় ২০ বছর আগে খুব কষ্ট করে এই জমিটুক কিনে সেখানে বাড়ি করে বসবাস করছেন। কাঠমিস্ত্রীর পাশাপাশি তিনি পাট ও তামাকের স্টক ব্যবসা করে আসছেন। একটি ঘরে প্রায় ৭-৮ লাখ টাকার পাট ও তামাক মজুদ ছিল, সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতির শিকার কাঠমিস্ত্রি শামসুল হক বলেন, তার ৫ সন্তান। দুই ছেলে ও তিন মেয়ে। দুই ছেলের এক ছেলে শারীরিক প্রতিবন্ধী। জীবনে অনেক কষ্ট করে আজ আমি যখন স্বাবলম্বী হওয়ার পথে, ঠিক সেই সময় আধা ঘণ্টার আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল।
লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে খুব দ্রুত কিছু ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied